শরীয়তপুর সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় স্থানীয় এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ জুলাই ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শিশুটি নানাবাড়ির কাছে দোকান থেকে চকলেট কিনতে গেলে অভিযুক্ত জামাল মাদবর (৪০) তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে জামালের মা তাকে নানাবাড়িতে রেখে আসে।
শিশুটির বাবা পালং মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত জামাল অপরাধ স্বীকার করেছে।
শিশুটির বাবা বলেন, “আমার মেয়েকে বিস্কুট-চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে এই নরপশু। আমরা চাই এর কঠোর শাস্তি।”
এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

মন্তব্য করুন