সম্প্রতি পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের
নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পালং এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে দন্ড চলে আসছে। এর জের ধরে শরীয়তপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, সদর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র দত্ত ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দে’র বিরুদ্ধে একটি কুচক্রি মহল হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অসত্য কুরুচিপূর্ণ মন্তব্য লিখে লিফলেট প্রচার করে, এই লিফলেট প্রচারের ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ শরীয়তপুর জেলার সভাপতি কি নাম সংকর চৌধুরী, শরীয়তপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর কিশোর দে, পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরের সিনিয়র সহ-সভাপতি গৌর চান বনিক, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ, জেলার সকল উপজেলার পূজা পরিষদের সভাপতি -সাধারণ সম্পাদক, ছাত্র ও যুব ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা হিন্দু সম্প্রদায়ের শতাধিক। নেতৃবৃন্দ।

মন্তব্য করুন