বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন ইসলামী দল ও বিশিষ্ট উলামায়ে কেরামের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি ২৩ আগস্ট শনিবার দুপুর ২টায় চিকন্দি ফুটপার্কে অনুষ্ঠিত হয়।
জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে এবং উলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোশারফ হোসেন মাসুদ; শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল ডা. অধ্যাপক মাহমুদ হোসেন বকাউল; শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ আজহারুল ইসলাম; শরীয়তপুর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কে. এম. মকবুল হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান।
বিভিন্ন ইসলামী দল ও বিশিষ্ট উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন—
– ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ কেরামত আলী
– বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা এম. এম. মুসলিম উদ্দিন
– খেলাফতে মজলিস বাংলাদেশের মাওলানা মজিবুর রহমান
– জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা ইদ্রিস কাসেমী
– বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বাতেন
– শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. ওয়ালিউল্লাহ
– শরীয়তপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হক
– ফরায়েজী আন্দোলনের সেক্রেটারি ফারুক হোসেন
– ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ, ঐক্য, এবং সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মন্তব্য করুন