আমি এমপি হলে এলাকায় কোন প্রকার মাদক, সন্ত্রাস রাখবোনা এবং কোন যুবক বেকার থাকবেনা ইনশাআল্লাহ শরীয়তপুরের জাজিরায় ৩০ আগষ্ট শনিবার বিকেলে রুপবাবুর হাট মাদরাসা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ব নাওডোবা ইউনিয়ন শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহা সচিব মাওলানা জালালুদ্দিন আহমদ একথা বলেন ।
জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ব নাওডোবা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জান্নাত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী,সাধারণ সম্পাদক হাফেজ শেখ দবির হোসেন, জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, পৌরসভার সিনিয়র সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম ফরিদি, নাইযুস এর সভাপতি ও বাহাদুরপুর পীর সাহেবের খলীফা মাও. আবু বকর সিদ্দিক ফরিদী, জামিয়াতুস সুন্নাহর সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মল্লিক, জনাব আব্দুল মান্নান শিকদার, জনাব ইদ্রিস ফরাজি, জনাব খবির উদ্দিন সরদার, জনাব মাস্টার আবুল কাশেম, জনাব সোরহাব মাঝি সহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থীর প্রতি সমর্থন করে রিকশা প্রতীকে সকলের কাছে ভোট প্রার্থনা করেন এবং উপস্থিত জনতা আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য করুন