শরীয়তপুর জেলার ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা) নবগঠিত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ আগস্ট বেলা ১১টায় আংগারিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই ভোটগ্রহণ শুরু হয়। ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে বি. এম. লুৎফর রহমান, সাংগঠনিক পদে মোঃ লিটন দড়ি, অর্থবিষয়ক সম্পাদক পদে মোঃ লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক পদে এফ. এম. লুৎফর রহমান।

সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জুয়েল পারভেজ এবং ফুটবল প্রতীকে আবুল কাশেম। নির্বাচন পরিচালনা করেন অজয় কুমার ভাওয়াল এবং স্থানীয় সরকার শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ বজলুর রশিদ।

দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন পরিচালনা কমিটি ভোটগ্রহণ শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন। ফুটবল প্রতীকে ৩৬ ভোট পেয়ে চর আতরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুয়েল পারভেজ পেয়েছেন ২৫ ভোট।

Facebook Comments Box