শরীয়তপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির মাঝির সভাপতিত্বে শরীয়তপুর মডেল টাউন সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সভাপতি সাবেক এ.জি.এস, শ.স.ক লিয়াকত খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আসান, জেলা তাতি দলের সভাপতি- ইসহাক মাদবর, শরীয়তপুর জেলা তৃণমুল দলের সভাপতি আনোয়ার হোসেন আকন, জেলা শ্রমিক দল নেতা রুহুল আমিন বেপারী, জেলা যুবদল নেতা মিজান ঢালী, সদর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নজরুল ঢালী, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, পৌরসভা যুবদলের সভপতি কামাল ঢালী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক দিদার হোসেন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক স্বপন বেপারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তরা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

Facebook Comments Box