“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ অভিযান ও নানা আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ মেলার সূচনা হয়।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ ভেদরগঞ্জের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আবদুল্লাহ খান।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের ৬টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box