শরীয়তপুরে মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন শরীয়তপুর এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, ভারপ্রাপ্ত গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া বিনতে আফজল, সহকারী নূরুল আম্বিয়া আলাউল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান দিপু,
এছাড়াও সভায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, শিক্ষা অফিসার, সাংবাদিক, রাজনীতিবীদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সমন্বিত প্রচেষ্টা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের আরও আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এছাড়াও জেলার শিক্ষার মান উন্নয়ন, পরীক্ষার ফলাফল, উপস্থিতির হার এবং শিক্ষা অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন