বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে “দেশনায়ক তারেক জিয়া ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। রোববার (২৬ অক্টোবর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর আব্দুল শিকদার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিনোদপুর ফুটবল একাদশ এবং চন্দ্রপুর রণখোলা বন্ধুমহল ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় চন্দ্রপুর রণখোলা বন্ধুমহল ফুটবল একাদশ ৩–১ গোলে প্রতিপক্ষ বিনোদপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

চন্দ্রপুর, বিনোদপুর ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা রাণী।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির সদস্য মতিউর রহমান মুন্না, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সিকদার, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার এবং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সি।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমর ফারুক মোল্লা, বিএনপি নেতা দবির উদ্দিন তালুকদার, রুহুল আমিন মাদবর, ফিরুজ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।

খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। স্থানীয় ক্রীড়ানুরাগীরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

Facebook Comments Box