বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর একান্ত সচিব ও শরীয়তপুরের কৃতি সন্তান মিয়া নুরুদ্দিন অপুর শরীয়তপুরে আগমন উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর নির্দেশে শরীয়তপুর পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীর বাড়ীতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালীর সভাপতিত্বে ও শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীর পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী, শরীয়তপুর পৌরসভার ৭নং বিএনপির সাধারণ সম্পাদক জামাল ঢালী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, পৌরসভা বিএনপি নেতা সুমন খান, আব্দুল মান্নান তালুকদার,
আনিস উদ্দিন বেপারী, ইদ্রিস মাদবর, জেলা জাসাসের সদস্য সচিব মনজুর হাসান সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা ইমাম মোল্লা, জাবেদ ঢালী, রমজান ছৈয়াল,পৌরসভা জাসাসের সাধারণ সম্পাদক সোহাগ ঢালী, যুবদল নেতা শাওন তালুকদার, ছাত্রদল নেতা ফাহিম মুন্সী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন