শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সরদার এ. কে. এম. নাসির উদ্দিন কালু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফারুক আহাম্মদ তালুকদার।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম তানুকদার, সহ-সভাপতি আব্দুল জব্বার খান ও মো. আতাউর রহমান খান (গগন); যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তানুকদার ও মো. নাসির উদ্দিন বেপারী; সাংগঠনিক সম্পাদক শাহীন মাদবর; কোষাধ্যক্ষ শাহিন মোল্লা; দপ্তর সম্পাদক রাকিবুজ্জামান খান (জনি); সড়ক সম্পাদক মহসিন মাদবর; সহ-সড়ক সম্পাদক দেলোয়ার হোসেন তানুকদার, শহিদুল ইসলাম ও মো. শহর আলী।
এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন,
বাচ্চু বেপারী, ইউনুস আলী টেপা, সুলতান মুন্সী, এনামুল হক, শাখাওয়াত হোসেন (সোলায়মান), মিলন জামাদার ও আব্দুল মুকিত মোল্লা।
এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৭ ভোটারের মধ্যে ১২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৪৭ জন প্রার্থী ২১টি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে ওইদিন রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রব খান ফলাফল ঘোষণা করেন। সর্বোচ্চ ভোট পান বাচ্চু বেপারী (হরিণ প্রতীক), ১০৪ ভোট। সভাপতি পদে নাসির উদ্দিন কালু (ছাতি প্রতীক) পান ১০০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ফারুক আহাম্মদ তালুকদার (মই প্রতীক) পান ১০৩ ভোট।
দীর্ঘ ১১ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন