শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি নেতা ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহম্মেদ অপু।
সভায় বক্তব্য রাখেন তিনি বলেন, “২৪-এর যোদ্ধা ও শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমি জেল থেকে মুক্ত হতে পেরেছি। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নতুনভাবে সংগঠিত হচ্ছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
সভায় উপস্থিত ছিলেন—ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি.আই.এম. মহিতুল গনি মিন্টু সরদার, সাজনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন মুন্সি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আলী আশরাফ জুয়েল সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মাঝি, এছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, নবনির্বাচিত কেন্দ্র কমিটির সদস্য ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতারা বলেন, ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে শক্তিশালী কমিটি গঠন হলে আসন্ন আন্দোলন ও সংগঠনে নতুন গতি আসবে।

মন্তব্য করুন