শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। তিনি কৃষি কর্মকর্তাদের জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মো. জামাল হোসেন। কর্মশালায় বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং কৃষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন