বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদসহ উপজেলার প্রায় সব মসজিদেই ইমাম ও মুসল্লিরা তাঁর আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে অংশ নেন শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের শক্তি। তাঁর সুস্থতা প্রত্যেক দেশপ্রেমিক মানুষের কামনা।”

দোয়া মাহফিলে জেলার ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জানান, নেত্রীর অসুস্থতায় সাধারণ মানুষও উদ্বিগ্ন, তাই উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই এ দোয়ার আয়োজন অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box