শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী শরীয়তপুর সদর উপজেলার এসডিএস-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসডিএস-এর সভাপতি গওহার নঈম ওয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম এবং এসডিএস-এর প্রতিষ্ঠাতা মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে এসডিএস-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন