শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন বলেছেন, “আমি আপনাদের জন্য হৃদয় উজাড় করে দিয়ে কাজ করতে চাই। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নড়িয়া পৌরসভাস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মো. জসিম উদ্দিন বলেন, নড়িয়া ও সখিপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে তরুণ সমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণ, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আসন্ন নির্বাচন ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন