শরীয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র্যালী ও ‘জয়িতাদের’ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন শিকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদীজাতুন আছমা, শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রওশন আরা বেগম এবং ৫ টি ক্যাটাগরীতে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ জয়ীতাবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ। নির্বাচিত জয়ীতাদের ক্যাটাগরী ও নাম- অর্থনৈতিকভবে সাফল্য অর্জনকারী নারী নাজমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনুর আক্তার, সফল জননী নারী মমতাজ বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সালেকাতুন নেসা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ফাতেমা আক্তার শিল্পি।
উক্ত অনুষ্ঠানে সভাপতির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ‘জয়ীতা’ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনুর আক্তার, স্বামী: আলহাজ¦ ফরহাদ হোসেন মাদবর, গ্রাম: তুলাসার, ডাকঘর: পালং, শরীয়তপুর সদর, শরীয়তপুর।
শাহিনুর আক্তার বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ভেদরগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, তার সংগ্রামী শিক্ষা জীবনে বিভিন্ন সময় নানান প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে মোকাবেলা করে তার স্বপ্নের কর্মজীবন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সংগ্রামী শিক্ষা জীবনে সবচেয়ে বেশি উৎসাহ, উদ্দীপনা, স্বপ্নদ্রষ্টা এবং সার্বিক সহযোগিতা করেছেন তার মায়ের পাশাপাশি শরীয়তপুর আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তার প্রধান শিক্ষক আব্দুর রব মুন্সী এবং হোম টিচার সিরাজুল ইসলাম কে।
তিনি আরও বলেন, জীবনে বড় হতে হলে একজন আদর্শ শিক্ষকের নেতৃত্ব সবচেয়ে বেশি ভূমিকা রাখে, যেটা তিনি তার প্রধান শিক্ষকের মধ্যে পেয়েছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমার শিক্ষক আমার গৌরব, মাথার তাঁজ। আসুন আমরা সকলে শিক্ষকদের সুখে-দুঃখে পাশে দাড়াই।
আমাকে শ্রেষ্ঠ জয়ীতা হিসেবে যারা নির্বাচিত করে পুরষ্কৃত করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
Facebook Comments Box

মন্তব্য করুন