বিভিন্ন জেলার ন্যায় শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়।
গতকাল ৬ জানুয়ারি বিকেল ৪ টায় সরকারি শিশু পরিবার (বালক)-এ ৩৯ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে এ বিতরণ শুরু করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: কামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশিনার নেজারত (এনডিসি) মামুন উর রশিদ, শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আক্তারুজ্জামান, সরকারী শিশু পরিবার (বালক)-এর তত্ত্বাবধায়ক তরিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির সেলিমসহ জেলা প্রশাসক কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক কাজী আবু তাহের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি উদ্যোগে শরীয়তপুর জেলায় শীতার্তদের মধ্যে ২৯ হাজার শীতবস্ত্র বিতরণ করবে। ৬৫ টি ইউনিয়নে ৬ টি পৌরসভায় ৩৩৩টি শীতার্ত ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্ব-উদ্যোগে বাকী শীতবস্ত্রগুলো শীতার্ত ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে। প্রথম দিন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৩৫০টি শীতবস্ত্র ৩৫০ জন শীতার্ত ব্যক্তির মধ্যে বিতরণ করার উদ্যোগ নিয়েছি।
Facebook Comments Box

মন্তব্য করুন