শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় নিখোঁজের নয় দিন পর সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে আল আমিন (১১) নামে এক স্কুলছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
শনিবার (২৬ জানুয়ারী) দিনগত রাত ১২ দিকে সখিপুর থানার বাহেরচর গ্রামের নিজ বাড়ির পাশে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
আল আমিন বাহেরচর গ্রামের স্বপন মাঝির ছেলে এবং বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
সুুখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নয় দিন পূর্বে বাহেরচর এলাকায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আল আমিন রাতে ওয়াজ মাহফিলে ঘোরাফেরা করে আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে কোথাও না পেয়ে থানায় জিডি করে।
শনিবার রাতে খুঁজতে গিয়ে পরিবারের লোকজন বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কের ভিতর আল আমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে স্কুলছাত্র আল আমিনের গলিত মরদেহ উদ্ধার করে। এটি একটি হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন