শরীয়তপুরে ন্যাশনাল চিলড্রেন’স টার্স্কফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ ও পরিকল্পনা তৈরী সভা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্যা চিলড্রেন, প্লান বাংলাদেশ ও বিএসএ এর সহযোগিতায় গতকাল বুধবার বেলা ১২টায় এসডিএস এর শরীয়তপুর শহরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এনসিটিএফ এই সভার আয়োজন করে।
এনসিটিএফ’র জেলা সভাপতি সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বরুয়া, এসডিএস’র প্রধান নির্বাহী মজিবুর রহমান মাদবর, শিশু বান্ধব প্লাটফর্ম এর সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ ও এনসিটিএফ’র সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন এনসিটিএফ’র সদস্য ঐশি আক্তার।
Facebook Comments Box

মন্তব্য করুন