শরীয়তপুর জেলার জাজিরা, নড়িয়া, গোসাইরহাট ও ডামুড্যা থানা ভবন ও পুলিশ লাইন্স হাসপাতাল সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন চলমান প্রকল্পের নির্মানাধীন কাজ সরেজমিন পরিদর্শন করেছেন ঢাকা পুলিশ হেডকোয়াটার্সের ডিআইজি (এফ এ- ডি) আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম। সোমবার (২৫ মার্চ) তিনি শরীয়তপুরে পুলিশের নির্মাধীন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতি ও সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। এ সময় শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন,পিপিএম, পুলিশ হেডকোয়াটার্সের ডেভেলপমন্টে-২ মোহাম্মদ কামরুজ্জামান, শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পুলিশের অন্যান্য অফিসার ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন