“স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” এই শ্লোগানে শরীয়তপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সারাদেশে স্বাস্থ্য সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বড় টিভি পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। এরপর জেলা প্রশাসক কাজী আবু তাহের শরীয়তপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাসস্ব) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ প্রমূখ।

Facebook Comments Box