বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, দেশ পরিচালনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র বিকল্প নেই। আর দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্যও আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তাই বারবার আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে যুবলীগ সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (১৬ জুন) সকাল ১১ টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কর্যালয়ে শরীয়তপুর সদর উপজেলা ও শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোন সহযোগি সংগঠনে তাদের যায়গা হবে না। রাজনীতি করতে হলে দেশ ও জনগনের কল্যাণে কাজ করার মানষিকতা থাকতে হবে।
শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী।
উদ্বোধক ছিলেন জেলা যুবলীগের সভাপতি এম. এম জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর।
বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাহ হোসেন দিপু, পৌরসভা যুবলীগের আহবায়ক মোতালেব ঢালী, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী প্রমূখ।
এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা যুবলীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন