‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চরমালগাও গ্রামে ৯ই আগস্ট সোমবার বেলা ১১টায় আশ্রয়ণ-২ প্রকল্পের পরিদর্শন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান।
এসময় তিঁনি বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন ব্যক্তিদের পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মানাধীন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে একটি নান্দনিক জায়গায় ৫০টি ঘরের মাটি ভরাট ও সংযোগ সড়কের কাজ পর্যবেক্ষণপূর্বক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন।

আশ্রয়ণ প্রকল্পের এই জায়গায় আবাসন সুবিধার পাশাপাশি একটি মসজিদ, একটি স্কুল এবং বাচ্চাদের জন্য প্লে-গ্রাউন্ড নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলার এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ প্রমূখ।
ডামুড্যা উপজেলার পৌর ভূমি অফিস, সহকারী কমিশনার ভূমির অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এর মুজিব বর্ষের জমিসহ ঘর প্রকল্প পরিদর্শন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
এর পূর্বে পৌর ভূমি অফিসে প্রবেশ করে প্রয়োজনীয় নথিপত্র তলব করেন। পরিদর্শন শেষে পৌর ভূমি অফিসের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি ফুল ও ফলের চারা রোপণ করেন।

মন্তব্য করুন