বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে ডামুড্যা উপজেলায় তিন দিনব্যাপী গ্রাম আদালতবিষয়ক জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দারুল আমান ইউনিয়নের দারুল আমান উচ্চ বিদ্যালয়ের সামনে, ইসলামপুর ইউনিয়নের তিলই বটতলা মোড় এবং শিধলকুড়া ইউনিয়নের শিধলকুড়া বাজারে বিকাল ৫টায় এসব ভিডিও শো প্রদর্শন করা হয়।
গ্রাম আদালত সম্পর্কে জনগণকে সচেতন করাই এই ভিডিও শোর মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন আয়োজকরা। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজেই কম খরচে ন্যায়বিচারের সুযোগ পায় সে বিষয়ে বিস্তারিত জানানো হয়। জানানো হয়—মাত্র ১০ ও ২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে মামলা করা যায় এবং ৩ লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা গ্রাম আদালতের রয়েছে।
ভিডিও শেষে দর্শকদের নিয়ে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মো. তৌফিকুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর উৎপল মণ্ডল, গ্রাম পুলিশসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন