শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে মলংচড়ায় এক বিঘা জমির উপরে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব খাতের অধ্যায়নে পেঁয়াজ প্রদর্শনী করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নাগেরপাড়া ইউনিয়নে মলংচড়ায় এ পেঁয়াজ প্রদর্শনী করা হয়।
গোসাইরহাট উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাবউদ্দিন উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী পরিদর্শনকালে তিনি জানান, পেয়াজ প্রদর্শনী কৃষককে দেওয়া হয়েছে এবং এ পেঁয়াজ প্রদর্শনীর জন্য পেঁয়াজের বীজ ও বিভিন্ন প্রকার সারের জন্য ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়া পেঁয়াজের আন্তঃ পরিচর্চা বাবদ যেমন আগাছা বা অন্য কোন ধরনের সমস্যা থাকে সেই বাবদ কৃষককে ১ হাজার করে টাকা দেওয়া হবে। সর্বপরি বাংলাদেশের বর্তমানে যে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে এ ধরনে বারি পেঁয়াজ-১ চাষ করলে সংকট দূর হবে। এ জন্য সরকার কৃষি অফিসের মাধ্যমে এই ধরনের পেঁয়াজ চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
কৃষক মো: রাসেল মিয়া বলেন, কৃষি অফিস আমাদের পেঁয়াজ বীজ ও অন্যান্য সার বাবদ ১ হাজার টাকা দিয়েছে। আরও অন্যান্য পরিচর্যা বাবদ টাকা দিবে। আমরা বীজ বপন করেছি। যেভাবে বীজ গজিয়েছে আশা করি ভালো ফলন হবে।
পরিদর্শণকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুল হক, নাগেরপাড়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন সহ স্থানীয় কৃষক।

Facebook Comments Box