শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজারের মানিক স্টোর নামে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কোমল পানি পাওয়ায় মানিক হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মো. মানিক হোসেন (৩৫) উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালীন সময় কর্মরত পুলিশ সদস্য দোকানটিতে কোমল পানি কিনতে গিয়ে তারা মেয়াদ উত্তীর্ণ পানি দেখেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন জানান, মোঃ মানিক হোসেনের দোকানের মেয়াদ উত্তীর্ণ কোমল পানি পাওয়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন