“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে ঢাকা বিভাগীয় ক্রিয়া সংস্থা কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ও চৌধুরী ক্যাম টেক্সটাইল লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪ টার দিকে ইদিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও জাতীয় কাবাডি খেলা স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছে। খেলার মাধ্যমে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সকল অন্যায় নির্মূল করার চিন্তা বর্তমান সরকারের।
কাবাডি প্রতিযোগীতায় গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার শাওন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী পুলিশ (শিক্ষানবিশ) ইমরুল, চৌধুরী ক্যাম টেক্সটাইল লিঃ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধনী খেলায় ডামুড্যা থানা ও গোসাইরহাট থানা অংশগ্রহণ করে। ৪০ মিনিটের এ ঝাকজমকপূর্ণ উদ্বোধনী এ প্রতিযোগিতায় ডামুড্যা থানা বিজয়ী হয়। দ্বিতীয় খেলায় গোসাইরহাট থানা ভেদরগঞ্জ থানাকে পরাজিত করে বিজয়ী লাভ করে।
Facebook Comments Box




মন্তব্য করুন