১১ মার্চ বুধবার দুপুর ১ টায় শরীয়তপুরের গোসাইরহাটে নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজের অগ্রগতি ও থানাসহ থানার বিভিন্ন স্থান পরিদর্শণ করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তাগিদ দেন।
পরিদর্শণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুছালে মোহাম্মদ ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, জেলা গণপূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাওছারসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box




মন্তব্য করুন