গোসাইরহাট পৌরসভার ঘর বন্দি ১ হাজার পরিবার যারা হত দরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হত দরিদ্র লোক তাদের মাঝে বি,এম আব্দুল খালেক স্মৃতি সংসদের সহযোগিতায় গোসাইরহাট পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ¦ মতিউর রহমান মিন্টু বেপারির ব্যক্তিগত উদ্যোগে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, পিঁয়াজ, আলু, সাবান বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সমস্ত হত দরিদ্র নিম্ন আয়ের মানুষ যারা শ্রমজীবি, যারা বাহিরে বের হতে পারছেন না, আয় রোজগার কমে গেছে, সে সমস্ত মানুষের জন্য বি,এম আব্দুল খালেক স্মৃতি সংসদের কার্যালয়ে বুধবার (০১ এপ্রিল) সকালে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
পণ্য বিতরণ করার সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার তদন্ত কর্মকর্তা এম,এ মজিদ বকুল, যুবলীগ সভাপতি মো. নুরুজ্জামান মৃধা ও বি,এম আব্দুল খালেক স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।
গোসাইরহাট পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ¦ মতিউর রহমান মিন্টু বেপারি জানান, গোসাইরহাট পৌর এলাকার হত দরিদ্র ভ্যানচালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হত দরিদ্র লোক যারা শ্রমজীবি, সে সমস্ত মানুষের বি,এম আব্দুল খালেক স্মৃতি সংসদের সহযোগিতায় শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ হাজার পরিবারকে ০৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১টি সাবান বিতরণ করা হয়।
Facebook Comments Box




মন্তব্য করুন