গোসাইরহাটে দুঃস্থ, অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শুকনো খাবার তুলে দিয়েছেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ জন দুঃস্থ, অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।

উপহার সামগ্রী বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গোসাইরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, গোসাইরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এবং গোসাইরহাটের সুধীজনবৃন্দ।

Facebook Comments Box