গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালেয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালক বিভাগে দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভোগকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে, অপর দিকে বালিকা বিভাগে গরীবের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৪নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদলয়কে পারজিত করে।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ্ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, গোসাইরহাট থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস হাওলাদার, প্রমুখ।

Facebook Comments Box