শরীয়তপুর জেলার গোসাইরহাট ৩৩/১১ কেভি, ১০/১৪ এমভিএ ও ভেদরগঞ্জ ৩৩/১১ কেভি, ১০/১৪ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোসাইরহাট উপজেলা ইদিলপুর ইউনিয়নের ধীপুর এলাকায় এ উপকেন্দ্র উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রায়াত নেতা আলহাজ¦ আব্দুর রাজ্জাকের সুযোগ্য পুত্র নাহিম রাজ্জাক এমপি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতের জন্য আমরা এগুচ্ছি। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নে পৌছব আমরা। পশ্চিম দক্ষিণাঞ্চল ও পূর্ব দক্ষিণাঞ্চলে যতদ্রুত সম্ভব প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে চেষ্টা করছি। যেহেতু পদ্মা সেতু হচ্ছে, দক্ষিণাঞ্চলে অনেক ইন্ডাস্ট্রি হবে। তাই এসব এলাকায় বিদ্যুতের ডিমান্ড অনেক বেড়ে যাবে। আগামী দশ বছরে ১০ হাজার মেগওয়ার্ড বিদ্যুতের প্রয়োজন হবে।
প্রসঙ্গত, বিদ্যুৎ উপকেন্দ্র দুটি নির্মাণ ব্যয় ১৬ কোটি, লাইন নির্মাণ ব্যয় ১৮২ কোটি টাকা। দুটি বিদ্যুৎ উপকেন্দ্র গড়তে মোট ব্যয় হয়েছে ১৯৮ কোটি টাকা। যা এলাকা দুটির সুবিধাভোগী পরিবার ৫১ হাজার ৭১৫ টি।
Facebook Comments Box




মন্তব্য করুন