ভ্রাম্যমান আদালত বসিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ৩০ মণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য প্রায় বার লাখ টাকা।
সোমবার বিকেলে উপজেলার গোসাইরহাট বাজারের ৩টি দোকানের গুদাম থেকে জালগুলো জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে জনসম্মুখে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বলেন, ভ্রাম্যমান আদালত বসিয়ে বিকেলে গোসাইরহাট বাজারের সাইফুল ইসলাম, মোকলেছুর রহমান ও দিলিপ সাহার ৩টি গুদাম থেকে ৩০ মণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল হক, গোসাইরহাট থানার এসআই মাহবুবসহ পুলিশের একটি দল।
Facebook Comments Box

মন্তব্য করুন