শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে “প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্য নিয়ে উপজেলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক অফিসার আশ্রাফুজামান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক, দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মৃধা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
Facebook Comments Box

মন্তব্য করুন