গোসাইরহাটে গতকাল সকাল দশটায় সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোসাইরহাট থানার আয়োজনে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯’’ এর শুভ উদ্বোধন করেন গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার এসআই অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. উসমান বেপারী, নলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজ মিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, দৈনিক মানবকন্ঠ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কে,এম, সাইফুল্লাহ কাওসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় কোদালপুর ইউনিয়ন ৩৪ পয়েন্ট, আলাওলপুর ইউনিয়ন ১৫ পয়েন্ট পেয়ে কোদালপুর ইউনিয়নের কাছে পরাজিত হয়। গোসাইরহাট ইউনিয়ন খেলায় অংশগ্রহণ না করায় কুচাইপট্টি ইউনিয়ন খেলায় পয়েন্ট পেয়ে যায়। অপর খেলায় ইদিলপুর ইউনিয়ন ৩৪ ও সামন্তসার ৭পয়েন্ট পেয়ে পরাজিত হয়, নাগেরপাড়া ইউনিয়ন ১৭ ও নলমুড়ি ১৪ পয়েন্ট পেয়ে পরাজিত হয়। খেলায় ম্যাচ রেফারী ছিলেন মো. নুরুল ইসলাম বাঘা।
গোসাইরহাটের অফিসার ইনচার্জ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার সংকল্পে হারিয়ে যাওয়া, প্রায় বিলুপ্ত হওয়া, মানুষকে বিনোদন দেয়ার খেলা কাবাডির আয়োজন। খেলাধুলা থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। মাদককে না বলবে, তারই ধারাবাহিকতায় ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯’’। এ খেলায় গোসাইরহাটের ৮টি টিম অংশগ্রহণ করবে। আন্তঃইউনিয়ন প্রতিযোগিতা থেকে আন্তঃথানা, পরে বিভাগীয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় খেলাগুলো অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box