শরীয়তপুর জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অভিযান কঠোর ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটা গোপন সংবাদের ভিত্তিতে, জাজিরা থানার এসআই মফিজুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল নাওডোবা লতিফ ফকির কান্দি এলাকায় অভিযান চালিয়ে, একটি জুয়ার আসর থেকে এই ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জুয়াড়ীরা হলেন নাওডোবা এলাকার জুলহাস মুন্সি, আব্দুল ঢালী, বাকের মোল্লা, মেহেদী বেপারী, আবুল কাশেম খলিফা, আলম ফকির, মোঃ আয়নাল হক সিকদার, হাবিব ঢালী।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে, জাজিরা থানার পুলিশের একটি দল নাওডোবা লতিফ ফকির কান্দি এলাকায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেন। এসময় জুয়ার আসর থেকে ৪৫৯৫ টাকা, খেলায় ব্যবহৃত ৫ সেট তাসসহ খেলায় ব্যবহৃত কিছু উপকরণ জব্ধ করেন। এ বিষয়ে একটি জুয়া মামলা দিয়ে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box