শরীয়তপুরের জাজিরা মাদরাসায় বার্ষিক ছবকদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার নতুন বছর ২০২৫ এর প্রথম শ্রেনী হইতে নবম শ্রেণিতে ছাত্র ছাত্রীদের ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসায় নির্মানাধিন মাওলা তাফাজ্জল হোসেন শাকুরী জামে মসজিদে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মাওলানা মনজুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুর রব হাসেমী, উপাধ্যক্ষ মাওলানা মোঃ নোয়ব আলী খান, মাওলানা মোঃ শফিউল্লাহ, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জাজিরা মাদরাসা এলামনাই এসোসিয়েশন জেমার সাংগঠনিক সম্পাদক মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম সহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আনুষ্ঠানিক ছবকদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী।

Facebook Comments Box