শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ও পৌরসভা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) বিকালে টিএন্ডটি মোড় জাজিরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদের সভাপতিত্বে ও জাজিরা পৌরসভা মহিলা দলের আহবায়ক নাসরিন সুলতানা রুবি’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও নড়িয়া উপজেলার সভাপতি সাহিদা আক্তার, ভেদরগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব জিয়াসমিন আক্তার, নড়িয়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জাকিয়া আক্তার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাজিরা উপজেলা মহিলা দলের সদস্য সচিব লিমা মাহমুদ, জাজিরা পৌরসভা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক বিলকিস বেগম, রিনা আক্তার, হাসিনা আক্তার, সদস্য মাহমুদা আক্তার, ফেরদৌসী আক্তার, মোসাঃ মনজুরা বেগম, হালিমা আক্তার পুস্পা, নাজমা আক্তার, সুমি আক্তার, শাহানা আক্তার শানু, জাজিরা পৌরসভা মহিলা দলের সদস্য পলি আক্তার, পাপিয়া আক্তার পপি, মোসাঃ বেগম প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন, জাজিরা পৌরসভা বিএনপির আহবায়ক কাজী নজরুল ইসলাম, সদস্য সচিব কে.এম কামরুজ্জামান মিলন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ হারুন বেপারী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দবির বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম মনির, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বাবুল মাদবর, সেনেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ রাজু মাদবর সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box