শরীয়তপুরের জাজিরায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্যআপা) রোমানা ইসলাম রুনা, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ মিয়া সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box