শরীয়তপুরের জাজিরায় জাজিরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তকর প্রচার ও জাজিরা প্রেস ক্লাবকে পুনঃগঠনের মাধ্যমে সুসংগঠিত হওয়ার লক্ষে জাজিরা প্রেস ক্লাব ও জাজিরা রিপোর্টাস ইউনিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ আগষ্ট সকাল ৯ টায় সাংবাদিক মোঃ শিপন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, রিপোর্টস ইউনিটির সভাপতি মুক্তার ফকির, সাধারন সম্পাদক রতন আলী মোড়ল সহ জাজিরা প্রেস ক্লাব ও রিপোর্টাস ইউনিটির সকল সদস্যবৃন্দ।
এসময়ে দ্রুত জাজিরা প্রেস ক্লাব পুনঃগঠনের মাধ্যমে একসাথ কাজকরে জাজিরা উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসকে সহযোগিতা করা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন।

মন্তব্য করুন