শরীয়তপুরের জাজিরা উপজেলায় কেন্দ্র ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর জাজিরা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাজিরা পৌরসভার আমীর মাওলানা আব্দুল গফুর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর-০১ (পালং-জাজিরা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ। প্রধান বক্তা ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন মাদবর, উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা এনামুল খবির, সহকারী সেক্রেটারি মোঃ উজ্জল মিয়া এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে টিএনটি মোড় ঘুরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা পুরান বাজারে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box