“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে পরিবার ও সমাজের যৌথ উদ্যোগ জরুরি। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় আরও বলা হয়, কন্যাশিশু দেশের অগ্রগতির এক অপরিহার্য শক্তি। তাদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কন্যাশিশুর অধিকার ও কল্যাণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন