পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নে রোল মডেল। এ কারণে বাংলাদেশ আজ বিশ্বনেতাদের কাছে প্রশংসিত হচ্ছে।সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। কোন অপশক্তিই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে দাবিয়ে রাখতে পারবে না। তাইতো জননেত্রী শেখ হাসিনাকে ঘিরেই এদেশের মানুষের মানুষের স্বপ্ন। জনগণ জননেত্রী শেখ হাসিনার বাইরে আর কাউকেই ভাবেন না।
সোমবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া থেকে মোক্তারের চর পর্যন্ত ২২৩ লক্ষ টাকা ব্যায়ে জপসা খাল পুনঃখনন ও অসমাপ্ত বেড়িবাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলজিইডির প্রকল্প পরিচালক শেখ মোহা. নূরুল ইসলাম, এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক ছাত্রনেতা সৈয়দ হেমায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, জপসা ইউপি চেয়ারম্যান শওকত বয়াতী, সাবেক চেয়ারম্যান আনোয়ার মাদবর প্রমূখ।

Facebook Comments Box