শরীয়তপুরের নড়িয়া থানায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের-এর পক্ষ থেকে দিনমজুর অটো চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) সকালে ডিআইজি হাবিবুর রহমান ও শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানে-এর পক্ষ থেকে নড়িয়া থানায় আটককৃত দিনমজুর অটো চালকদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
দিনমজুর অটো চালকগণ যেন ক্ষুধার তাড়নায় যেন বিভিন্ন রাস্তা ও বাজারঘাটে অটো চালিয়ে ঘোরাঘুরি না করেন, সেজন্যেই এ খাদ্যসহায়তা দেয়া হচ্ছে। এ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ০৪ কেজি আলু, ০১ কেজি ডাল ও ০১ কেজি তেল।
এ সময় নড়িয়া থানা অফিসার ইনচার্জ বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম ও বিপিএম-এর পক্ষ থেকে উপহার হিসেবে পুলিশ সুপার বরাবর প্রেরণ করে। তিনি উক্ত উপহারকৃত অনুদানের সাথে যোগ করে নড়িয়া থানায় আটককৃত দিনমজুর অটো চালকদের মধ্যে বিতরণ করার জন্য দেয়। যাতে করে এ সকল অটো চালকগণ খাদ্যের অভাবে রাস্তা ও বাজারঘাটে ঘোরাঘুরি করে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় বাইরে বের হতে না পারে।
Facebook Comments Box

মন্তব্য করুন