নভেল করোনা ভাইরাসের মহামারি দুর্যোগের কারনে নড়িয়া পৌরসভায় ও এম এসের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় নড়িয়া পৌরসভার বাংলা বাজার ও এম এসের চল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
এ বিষয়ে পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, নভেল করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এমএস চালু করেন ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে আমরা নড়িয়া পৌরসভায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি দরে ৫ কেজি করে চাল বিক্রির কার্যক্রম শুরু করি।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, পৌর যুবলীগের সভাপতি মোঃ শাহীন খানসহ কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন