করেনা ও বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে ঘড়িষার ইউনিয়নের দুর্গম চরঞ্চলে বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ হতে অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (২৩ আগষ্ট) বিকাল ৫ টার সময় বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ হতে ঘড়িষার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুর্গম চরঞ্চাল আদম মনিরাবাদ গ্রামের ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল সহ অন্যান্য জিনিস পত্র।
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রব খান, প্রচার সম্পাদক শহীদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মফিজুর রহমান হিরু, মহিলা নেত্রী নাছিমা আক্তার, মেম্বার মোবারক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে, পদ্মা নদী পাড় হয়ে ট্রলার যোগে ঘড়িষার ইউনিয়নের ২নং ওয়ার্ডের অংশ আদম মনিরাবাদ গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

মন্তব্য করুন