দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে চাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, খাবার হোটেল, ফার্মেসি, খাদ্যপন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বেকারি পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এছাড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন নড়িয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ গোলাম সাকলাইন ও শরীয়তপুর জেলা পুলিশের একদল চৌকস সদস্য। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box