শরীয়তপুর পুলিশ হাসপাতালে জেলা পুলিশের ব্যবহারের জন্য ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম।

শনিবার (১০ এপ্রিল) শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ হতে পুলিশ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ হাসপাতালের এএসআই/(নিঃ) মোঃ রাসেল মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box