শরীয়তপুরের নড়িয়ায় সকলের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে হামিদ উদ্দিন পঞ্চায়েত শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে পোড়াগাছা গ্রামের ১২০ দুঃস্থ পরিবারকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) নড়িয়া উপজেলার পোড়াগাছা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে করোনাকালিন কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আযাদ(গেরিলা আযাদ)।

এ সময় উপস্থিত ছিলেন মান্নান মাদবর, আলী মিয়া বেপারী, বাবুল দেওয়ান, মামুন মাদবর, আনু মাদবর, আজিজুল মাদবর, শাহীনুর মাদবরসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সায়রা খাতুন, এডভোকেট ইসকান্দার আলী মিয়া, মেরী, কুদ্দুস মাদবর, মালেক মাদবর, ওয়াজেদ কামাল, লুতফর মাদবর, অস্ট্রেলিয়া প্রবাসী মনিরা, হীরক ও ফাহাদ।

Facebook Comments Box